1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন পীর মিসবাহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৪.১৯ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কোথাও দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ-বছরের বাজেটের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাব বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন।
দেশের স্বাস্থ্য খাতের ভঙ্গুর চিত্র তুলে ধরে পীর মিসবাহ বলেন, দেশের স্বাস্থ্য খাত দুরাবস্থার মধ্যে পড়ে আছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনের টিয়া পাখির দ্বারা চলছে। আমি গ্রামে গ্রামে ঘুরি। সেইসব গ্রামের মানুষ আমাকে বলেছেন যে, আপনি তো সংসদে কথা বলতে পারেন। আপনি প্রধানমন্ত্রীকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে দিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে দেওয়ার কথা বলেন। আমি প্রধানমন্ত্রীকে মানুষের এই কথাটি জানালাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন।
এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনাকালে করোনা পরিস্থিতিতে উঠে আসা দেশের স্বাস্থ্য খাতের দুরাবস্থা নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!