1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় বোরো ফসলহানীর ঘটনায় সুনামগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭, ৭.২৭ এএম
  • ৫৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীতির কারণে বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের উঠতি বোরো ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সচেতন হাওরবাসী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, সংস্কৃতিকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত বুধবার থেকে সুনামগঞ্জের চন্দ্রসোনার তাল হাওরের ফসলরক্ষা বাধ ভেঙ্গে হাওরের ফসল তলিয়ে গেছে। আরো ৫টি হাওরের ফসল অরক্ষিত আছে।
মানববন্ধনে বক্তারা বলেছেন, প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি ও অবহেলায় সুনামগঞ্জের হাওরের ফসল তলিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। এতে হাওরের কৃষক বিপর্যস্থ হয়ে পড়ছে। প্রতি বছর ক্ষতির পরিমাণ বাড়লেও সহায়তা পাচ্ছেন কৃষক। দুর্নীতিবাজদেরও শাস্তি হচ্ছেনা। বক্তারা অবিলম্বে দুর্নীতিবাজ সিন্ডিকেটকে বিচারের আওতায় এনে হাওরের কৃষকদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবি হোসেন তৌফিক চৌধুরী, সাংবাদিক বিজন সেন রায়, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, ডা. মোরশেদ আলম, রুহুল আমীন, আজাদ হোসেন বাবলু, পৌর প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক বিন্দু তালুকদার, শামস শামীম, গিয়াস চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, মেহেদী হাসান চৌধুরী রাসেল, রিংকু চৌধুরী, তারেক চৌধুরী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!