1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০, ৪.২৯ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে নুরুল হক (৫৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর আজ সোমবার (২৯ জুন) ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রবিবার সন্ধ্যার দিকে সেবামূলক ৯৯৯ নম্বরে কল দিয়ে জগন্নাথপুর থানার পুলিশকে জানানো হয়, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের জালালপুর খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীতে একটি মৃতদেহ ভাসছে। এ খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ব্যক্তির দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) মির্জা সাখাওয়াত হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উদ্ধারকৃত মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি মৌলভীরবাজার জেলার ছনকাপন গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। স্বজনরা তার মরদেহ শনাক্ত করেছেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন নিহতের ছেলে ও ভাই।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!