1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

করোনা টেস্ট করতে লাগবে ২০০-৫০০ টাকা!

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০, ৪.১৪ পিএম
  • ৪৯৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সরকারিভাবে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার আরটি-পিসিআর টেস্টের আর বিনামূল্যে থাকছে না। পরীক্ষা ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
এখন থেকে বুথে গিয়ে নমুনা দিয়ে পরীক্ষা করানোর জন্য ২০০ টাকা লাগবে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষার জন্যও লাগবে একই পরিমাণ টাকা। তবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানোর জন্য দিতে হবে ৫০০ টাকা।
পরিপত্র অনুযায়ী, এ বাবদ আদায় করা টাকা সরকারি কোষাগারে যাবে। এতে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে। আর চিকিৎসা সুবিধা বিধিমালার আওতায় সরকারি কর্মকতা-কর্মচারীদের জন্য চিকিৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধা বহাল থাকবে।
নতুন করোনাভাইরাস শনাক্তে শুরু থেকেই আরটিপিসিআর পরীক্ষা করা হচ্ছে। এখন দেশের বিভিন্ন জায়গায় ৬৮টি ল্যাবরেটরি চালু হয়েছে। আর এই পর্যন্ত পিসিআরে মোট পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!