1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে সুরমার পানি কমছে, নিম্নাঞ্চলে পানির চাপ বাড়ছে

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২০, ১০.৪৯ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সুরমার পানি কমলেও নি¤œাঞ্চলে পানি বাড়ছে। ফলে জেলা শহরের আশপাশের এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। হাওরে এসে সুরমার পানি চাপ তৈরি করায় পৌর শহরের হাজিপাড়া, নতুনপাড়া, পশ্চিম হাজিপাড়া, কালিপুর, শান্তিবাগসহ বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। অনেক মানুষের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে গত ২৮ জুন রবিবার সুরমার পানি বিপৎসীমার ৭০ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃষ্টিপাত কমায় সুরমার পানি ২৯ জুন সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে ৩৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী এলাকায় পানির চাপ কিছুটা কমলেও নদীতীর বর্তী এলাকার বাইরে এসে সেই পানি চাপ সৃষ্টি করছে। এতে শহরের দক্ষিণাংশের বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে।
হাজিপাড়া এলাকার রাস্তাঘাটে রবিবার পানি কম থাকলেও বিকেল থেকেই পানি বাড়তে শুরু করে। এখন প্রধান সড়কসহ সংযোগ একাধিক সড়ক পানিতে তলিয়ে গেছে। প্রায় শতাধিক মানুষের বাসাবাড়িতে নতুন করে পানি প্রবেশ করেছে।
হাজিপাড়ার ঝন্টু দাস বলেন, রবিবার সকালে আমার ঘরে পানি ছিলনা। রাস্তায়ও পানি কম ছিল। কিন্তু বিকেলেই পানি ডুকে। আজ সকালে আরো বেড়েছে। তাই প্রতিবেশির এক বাসায় এসে আশ্রয় নিয়েছি। আমাদের পাড়ার প্রায় ১৫-২০টি ঘরে পানি প্রবেশ করেছে।
মল্লিকপুরের আবুল কালাম বলেন, রবিবার পানি কম ছিল। বিকেল থেকেই রাস্তাঘাট ও ঘরবাড়িতে নতুন করে পানি প্রবেশ করেছে। সোমবার আরো পানি বেড়েছে। এরকম বাড়তে থাকলে সবার অবস্থা খারাপ হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সুরমার পানি কমছে। তবে এই পানি নি¤œাঞ্চলে চাপ তৈরি করায় সেখানে পানি বাড়ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!