1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ১৬৫ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ১১৪৩ বন্যার্ত

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০, ৪.৫৩ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করায় জেলার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১ হাজার ১৪৩জন বন্যার্ত আশ্রয় নিয়েছেন। রবিবার দুপুর ৩টা পর্যন্ত তারা আশ্রয় নিয়েছেন। তবে আশ্রয়প্রার্থী বন্যার্তদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানা গেছে।
গত তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার সৃষ্টি হয়েছে। জেলা শহরের বেশিরভাগ এলাকাই নিমজ্জিত। জামালগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাসহ বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাসাবাড়িতে বন্যার পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে অসহায় ও হতদরিদ্র মানুষের ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় বিপাকে পড়েছেন তারা। জেলা প্রশাসন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে। সুনামগঞ্জ সরকারি কলেজসহ শহরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে বন্যার্তরা আশ্রয়ও নিয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, রবিবার দুপুর ৩টা পর্যন্ত জেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১ হাজার ১৪৩জন মানুষ আশ্রয় নিয়েছেন। এই সংখ্যা আরো বাড়বে। আমাদের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!