1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সুনামগঞ্জে বন্যা: সুরমার পানি বিপৎসীমার ৭০ সে.মিটার উপরে, ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০, ১০.২৪ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বন্যার সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢল ও বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্ভোগ বেড়ে চলছে। রবিবার সকাল ৯টায় সুরমার পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭০ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার ৭.৮০ সে.মিটার অতিক্রম করে পানি ৮.৫০ সে.মিটার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টার বৃষ্টিপাত আরো বেশি হয়েছে। জেলায় ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে পাহাড়ি ঢলও অব্যাহত রয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জির বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে সীমান্ত নদী দিয়ে সুনামগঞ্জে নেমে বন্যার সৃষ্টি করেছে।
সুনামগঞ্জে বন্যারি বিস্তৃতি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা। শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চল, হাটবাজার ও লোকালয়ে পানি প্রবেশ করেছে। বিভিন্ন এলাকার বেরিবাধ ভেঙ্গে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। জেলা শহরের শতাধিক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। পানি আরো বৃদ্ধি পেলে দুর্ভোগ চরমে পৌছবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসন প্রতিটি উপজেলা ও পৌরসভায় আশ্রয় কেন্দ্র খুলেছে। সেখানে বন্যা কবলিতদের প্রয়োজনে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!