1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে বন্যা: দুর্ভোগের সৃষ্টি

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২০, ৮.২১ এএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উজানের ঢল আর টানা বর্ষণের কারণে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ, ছাতক, দোয়ারাসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাসা বাড়ি ও লোকালয়ে পানি প্রবেশ করেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রতিটি উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলার নির্দেশনা দিয়ে জরুরি ত্রাণও বরাদ্দ দিয়েছে। এদিকে এখনো পাহাড়ি ঢল ও টানা বর্ষণ অব্যাহত আছে। জেলা সদরের সঙ্গে যুক্ত বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তাছাড়া টানা বর্ষণের কারণে নি¤œআয়ের মানুষজন বিপাকে পড়েছে। পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে রবিবার সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭.৮০ সে.মিটার অতিক্রম করে ৮.৪৬ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে সুরমার পানি বিপদসীমার ৬৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জেলা শহরের বিভিন্ন পাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেঘরিয়া, বড়পাড়া, ধোপাখালি, উকিলপাড়া, ষোলঘর, মধ্যবাজারসহ বিভিন্ন এলাকার কয়েক শ বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে ক্ষয় ক্ষতির মুখে পড়েছেন দুর্গত মানুষেরা।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা করে প্রশাসন ত্রাণ বরাদ্দ দিয়েছে। প্রতিটি উপজেলায় আশ্রয় কেন্ত্র খোলা হয়েচে। যাতে দুর্গত মানুষ প্রয়োজনে চলে আসতে পারেন। তাছাড়া পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!