1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাল্টা আওয়ামী লীগের আলোচনা সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৫.১৮ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাল্টা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওই দেশের স্থানীয় সময় রাত ৮টায় জিরা এলাকার অভিজাত হোটেল ব্লুবে’র হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাল্টা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাল্টা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কাজেম আলী স্বপন, সহ সভাপতি জাকারিয়া মুন্সি প্রমুখ। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ছাতক পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত মামুন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগের গর্বিত সদস্য হওয়ার মাধ্যমে তার রাজনীতির হাতে খড়ি। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে তিনি রাজনীতি করেছেন। তাদের বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বর্তমানে ছাতক উপজেলায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ শক্তিশালী অবস্থানে রয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে আওয়ামীলীগ নেতা শাহজাহান আহমদ, জহিরুল ইসলাম, আব্দুল করিম, ইমরান আহমদ, হুমায়ূন আহমদ, মহি উদ্দিন, লায়েক মিয়া, ফারুক আহমদ, টিটু চন্দ্র পাল, জিয়াউল হক, শিফাত আহমদ, মামুন মিয়া, মিছবাহ আহমদ, জাবেদ আহমদ, আরিফ আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!