1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে শিক্ষকের নামে ভূয়া আইডি দিয়ে ধর্মবিরোধী অপপ্রচার, থানায় জিডি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৫.১৬ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে এক স্কুল শিক্ষকের নামে ভুয়া ফেইসবুক আইডি তৈরি করে ধর্ম বিরোধী অপপ্রচার করছে একটি চক্র। তাই ওই শিক্ষক নিরাপত্তার কারনে থানায় দু’টি পৃথক জিডি করেছেন। এস.পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোঃ মিজানুল হক ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত শায়েকুল হকের পুত্র। গত ২১ জুন তিনি ছাতক থানায় জিডি (নং-৮৫১) দায়ের করেন। এদিকে ওই চক্রটি থানায় জিডির খবর পেয়ে ফেইসবুক আইডিটি বন্ধ করে দেয়। এর আগেও তিনি ২০১৯ সালের ১৫ এপ্রিল ছাতক থানায় জিডি(নং-৭০০) দায়ের করেছিলেন। জিডিতে উল্লেখ করা হয়েছে কে বা কারা তার ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেইসবুক আইডি খুলে ইসলাম ধর্ম ও নবী করিম (স.) এর বিরুদ্ধে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য পোস্ট করছে। ধর্ম বিরোধী ছবিও পোস্ট করে যাচ্ছে ওই ফেইসবুক আইডি থেকে। অজ্ঞাতনামা চক্রটি আবারও সেই একই কর্মকান্ডে লিপ্ত রয়েছে। যা মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করবে। শিক্ষক মিজানুল হক তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের বের করে ধর্মবিরোধী এ চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!