1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে দুই গরু চোরকে আটক করে পুলিশে দিল জনতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১০.১৯ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

চারটি গরুসহ আটককৃতরা হলেন ছাতক পৌরসভার বাশখালা গ্রামের আব্দুস সালাম (৩০) ও কালারুকা ইউনিয়নের গরিপুর গ্রামের দিলোয়ার হোসেন (২৮)।

জানা যায়, বুধবার সন্ধ্যায় নদী পার করতে না পারায় কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের বাড়িতে চোরেরা তাদের নিজের গরু দাবি করে গরুগুলো রেখে যায়।

পরবর্তীতে রাতে আরও তিনজন সঙ্গী গরু নিতে আসলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। এ সময় দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে দুইজনকে আটক করে থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে থানা পুলিশের এসআই দেবাশিষ দে জিজ্ঞাসাবাদ করে দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বিয়ানীবাজার গ্রামের প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করে তাদের কাছে গরু হস্তান্তর করেন। পরে আটক চোরদের ছাতক থানায় নেওয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!