1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জুন, ২০২০, ২.৪১ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
চলমান করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি (এমআরএ)।

এই সময় কোনো গ্রাহক স্বেচ্ছায় কিস্তি দিতে চাইলে টাকা নিতে কোনো বাধা থাকবে না বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।
নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ঋণ শ্রেণিকরণ বা বকেয়া বা খেলাপি দেখানো যাবে না। কোনো ঋণের শ্রেণিমান উন্নতি হলে বিদ্যমান নিয়ামানুযায়ী তা শ্রেণিকরণ করা যাবে। সংকটকালে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট কর্তৃক ঋণ গ্রহীতাকে কিস্তি পরিশোধে বাধ্য করা যাবে না।

মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট একটি প্রজ্ঞাপন জারি করে সব সনদপ্রাপ্ত সব ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে অর্থনীতির অধিকাংশ খাতই ক্ষতিগ্রস্ত এবং নেতিবাচক প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে শিল্প, সেবা ও ব্যবসাখাত তাদের স্বাভাবিক কার‌্যক্রম পরিচালনা করতে পারছে না।
এসব বিষয় বিচেনায় এবং ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ব্যবসা-বাণিজ্য তথা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর কভিড-১৯ এর নেতিবাচক প্রভাব সহনীয় মাত্রায় রাখার লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্ডক্রম পরিচালনা ও ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!