1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭, ৭.২৪ এএম
  • ৬৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বাংলাদেশ বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
শিক্ষাবিদ চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক ভাস্কর রঞ্জন দাস, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, অধ্যাপক পৃথ্বিষ কান্তি ঘোষ, অধ্যাপক আজমল হোসেন, অধ্যাপক শামছুল ইসলাম, অধ্যাপক ফয়েজ আহমদ বাবর প্রমুখ।
অনুষ্ঠানে সুধীজন হিসেবে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পীর মতিউর রহমান।
সম্মেলনে শিক্ষাবিদগণ ও শিক্ষক নেতারা বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অসাম্প্রদায়িক, মানবিক ও বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে শিক্ষাদানের জন্য এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের জাগিয়ে তুলতে হবে। না হলে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন ভূলুণ্ঠিত হবে। বক্তারা আরো বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না করে সরকার বেসরকারি শিক্ষকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কাজ করছে। বক্তারা অবিলম্বে শিক্ষকদের ন্যায় সঙ্গত সকল দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দাবি আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!