স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ৩১ জনের শরিরে করোনা শণাক্ত হয়েছে। সোমবার শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে পাঠানো পরীক্ষাগারে ২০২টি নমুনা পাঠানো হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩১জনের শরিরে করোনা ধরা পড়ে। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় ৮২৬ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে।