1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দক্ষিণ সুনামগঞ্জে করোনায় এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০, ৮.৩৪ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে করোনায় লালন মিয়া নামের আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সিলেট শহিদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। লালন মিয়া পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পশ্চিম পাগলা পশ্চিমপাড়া এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে লালন মিয়া (৪৯) এর করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ৭ জুন নমুনা সংগ্রহ করে। ৯ জুন তার শরিওে করোনা শণাক্ত হলে ১০ জুন সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে নিয়ে আসা হয়। অবস্থা আরো খারাপ হলে ১১ জুন তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন সোমবার বিকেলে তিনি মারা যান। তিনি হার্ট, উক্ত রক্তচাপের রোগীও ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, তার করোনা শণাক্ত হওয়ার পরপরই আমরা সদর হাসপাতালে আইসোলেশন সেন্টারে নিয়ে এসেছিলাম। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে সিলেট শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনি আজ মারা গেছেন। তিনি হার্টের রোগিও ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!