1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ধর্মপাশায় ফ্রি পুষ্টি বিস্কুট নিতে এসে নৌকাডুবিতে ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০, ৭.৫৮ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিস্কুট নিতে এসে শিশু শ্রেণিতে পড়ুয়া সুমাইয়া আক্তার(৬)নামের এক স্কুল ছাত্রী নৌকাডুবিতে মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় এই নৌকাডুবির ঘটনাটি ঘটে। ওই ছাত্রী উপজেলার চকিয়াচাপুর নয়নশ্রী পাড়া গ্রামের কৃষক রফিকুল মিয়ার শিশু কন্যা।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল সোমবার সকাল ১০ টার দিকে নিজ গ্রাম চকিয়াচাপুর নয়নশ্রী পাড়া থেকে শিশু শ্রেণিতে পড়ুয়া সুমাইয়া আক্তারসহ নয়জন শিক্ষার্থী একটি নৌকায় করে বিদ্যালয়ের দিকে যাওয়ার পথে অনেকটা দূর যেতেই নৌকার মধ্যে থাকা শিক্ষার্থীদের হইহট্টগোলের কারণে নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় অন্য সকল শিক্ষার্থীরা সাঁতরে তীরে উঠলেও সুমাইয়া পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে সকাল সাড়ে ১০.৩০ টার দিকে মৃত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন, করোনা ভাইরাসের কারণে এ উপজেলার সবকটি বিদ্যালয় গত ১৮মার্চ থেকে বন্ধ রয়েছে। আমাদের বিদ্যালয়ে ৩১৭ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে মাসখানেক আগে সরকারি পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট বিতরণ করা হয়েছিল। নতুন করে পুস্টিমান সমৃদ্ধ বিস্কুট দেওয়ার এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। গুজবে কান দিয়ে কয়েকজন শিক্ষার্থী সরকারি পুস্টিমান সমৃদ্ধ বিস্কুট নিতে আসতে গিয়ে নৌকাডুবে আমাদের বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের মৃত্যু হয়েছে।
ইউনিয়ন পরিষদ(ইউপি) ফেরদৌসুর রহমান বলেন,নৌকা ডুবিতে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর পরই আমি ইউএনও স্যারকে ঘটনাটি জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো.মুনতাসির হাসান বলেন, নৌকা ডুবে স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে আমি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন মহোদয়কে নিয়ে আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নৌকাডুবিতে নিহত শিক্ষার্থীর পরিবারটিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
একই দিনে ধর্মপাশা উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসের পক্ষ থেকে নৌকাডুবিতে নিহত শিক্ষার্থীর পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানাযায়।##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!