1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দালালের নামে সুনামগঞ্জ আনসার ভবনের নাম: অপসারণের দাবিতে মালেক পীরের আবেদন

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০, ১১.৩৩ এএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
রাষ্ট্রভাষা বাংলা ও মহান মুক্তিযুদ্ধবিরোধী আতœস্বীকৃত দালাল নূরুল আমিনের নামে নামাঙ্কিত সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কার্যালয়ের নাম ফলক অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন এক মুক্তিযোদ্ধা। রবিবার বিকেলে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব মালেক হুনে পীর অবিলম্বে দালাল নূরুল আমিনের নামের নামকৃত ভবনের স্মৃতি ফলক অপসারণের দাবি জানিয়ে সুনামগঞ্জবাসীকে কলঙ্কমুক্তির অনুরোধ জানিয়েছেন।
লিখিত আবেদন থেকে জানা যায়, ১৯৫২ সানের ১৭ জানুয়ারি পাকিস্তানের মন্ত্রী ও রাষ্ট্রভাষা বিরোধী নূরুল আমিনের নামে সুনামগঞ্জ শহরে ‘নূরুল আমিন আনসার হল’ নামে ভবন উদ্বোধন করা হয়। তার নামের এই নাম ফলকটি এখনো বহাল রয়েছে। কাঠের পাটাতনের উপর টিনশেডের এই ভবনটি আসাম প্যাটার্নের ভবন হিসেবে পরিচিত। সম্প্রতি এই বিষয়টি দৃষ্টিগোচর হয় মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরের। তাই তিনি ক্ষুব্দ হয়ে জেলা প্রশাসক বরাবরে সেটার দ্রুত অপসারণ চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন স্টেডিয়াম সংলগ্ন সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কার্যালয়ে এখনো দালাল নূরুল আমিনের নাম ফলক বহাল রয়েছে। তিনি আবেদনে উল্লেখ করেন, ভাষা আন্দোলনের বিরোধী এই নূরুল আমিনের নির্দেশের রাষ্ট্রভাষা আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ করা হয়। রাষ্ট্রভাষার বিরোধীতাকারী নূরুল আমিন পরবর্তীতে স্বাধীনতাবিরোধী হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধীতা করে স্বাধীনতার কয়েকদিন আগে পাকিস্তান পালিয়ে যায়। মুক্তিযুদ্ধের বিরোধীতা করায় নূরুল আমিন সেখানে গিয়ে পাকিস্তানের উপরাষ্ট্রপতির পদ অলঙ্কিত করেন। এমন আতœস্বীকৃত দেশদ্রোহীর নামে স্বাধীন বাংলাদেশের একটি ভবনের নাম ও নামফলক থাকায় আমাদের জন্য লজ্জাকর। তাই এই দালালের নামফলক ভেঙ্গে ফেলা আবশ্যক।
মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বলেন, কয়েকদিন আগে নামফলকটি আমার চোখে পড়ে। এরপরেই আমি সিদ্ধান্ত নেই এটি অপসারণ করতে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করব। আমি রবিবার বিকেলে আবেদন করেছি। অবিলম্বে এটি অপসারণ করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!