1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ইউটিউবে ভিডিও দেখে অস্ত্র বানিয়ে প্রেমিকাকে হত্যা করল যুবক

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জুন, ২০২০, ৯.১০ এএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
কলকাতার রিজেন্ট পার্কে প্রেমিকের হাতে কলেজছাত্রী খুনের ঘটনার তদন্তে নেমে চক্ষুচড়কগাছ তদন্তকারীদের। জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক কষছিল অভিযুক্ত জয়ন্ত হালদার। কিন্তু অস্ত্র পাবে কোথায়? এর সমাধান দিয়েছে ইউটিউব। ভিডিও দেখেই প্রেমিকা প্রিয়াঙ্কা পুরকায়েতকে খুনের জন্য অস্ত্র তৈরি করেছিল জয়ন্ত হালদার!
জানা গেছে, ইউটিউবের যে ভিডিও দেখে অস্ত্র বানানো শিখেছে জয়ন্ত তাতে দেখা গেছে, স্টিলের রডের পিছনে রয়েছে একটি ক্যাপ। যেখানে মার্বেল রাখার জন্য রয়েছে জায়গা। আর ক্যাপের পিছনে বোতলের ঢাকনা। ঢাকনার মাঝে একটি ছোট ফুটো। আর মার্বেলের সামনে রাখা পটকা। (নিরাপত্তার স্বার্থে পুরো প্রক্রিয়া এখানে উল্লেখ করা হয়নি)।
এভাবে ইউটিউব থেকে অস্ত্র বানানো শিখে তা দিয়েই প্রেমিকাকে গুলি করে জয়ন্ত। কিন্তু নিজের বানানো অস্ত্রে সম্পূর্ণ ভরসা রাখতে পারেনি সে। তাই মৃত্যু নিশ্চিত করতে কোপায় প্রিয়াঙ্কাকে।
আরও জানা গেছে, লকডাউনের সময় পেশায় গাড়ির চালক জয়ন্তর বিশেষ কাজ ছিল না। তাই টাকার জন্য সে তার প্রেমিকা প্রিয়াঙ্কাকে ব্ল্যাকমেইল করত কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, প্রেমিক জয়ন্ত বিবাহিত জানার পরই তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন রিজেন্ট পার্কের বাসিন্দা প্রিয়াঙ্কা। যা মেনে নিতে পারেনি অভিযুক্ত। একাধিকবার বুঝিয়েও প্রেমিকাকে ফেরাতে না পারায় শনিবার সকালে নিজের তৈরি পাইপগান দিয়ে তরুণীকে খুন করে যুবক। ঘটনার কয়েকঘণ্টা পরই গ্রেপ্তার করা হয়েছে তাকে।
সূত্র- সংবাদ প্রতিদিন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!