1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তামিমের মাসহ পরিবারে চারজন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জুন, ২০২০, ১২.২০ এএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মাসহ তামিমের পরিবারের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র। এর আগে শনিবার (২০ জুন) দুপুরেই জানা যায় মাশরাফী করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফী। পরে মাশরাফীর রিপোর্ট আসে পজিটিভ। এরপরেই জানা যায়, ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার। অপুসহ তার বাবা এবং মায়েরও করোনা পজিটিভ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন এক হাজার ৪২৫ জন। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ২৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ আট হাজার ৭৭৫ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!