1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

করোনা নিয়ন্ত্রণে এলেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২০, ৯.৫৮ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা-ভর্তি এক বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে জড়িত বিশাল সংখ্যক মানুষের স্বাস্থ্যকে তো আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে এইচএসসি পরীক্ষা কবে নাগাদ নেওয়া সম্ভব। যখন আমাদের এ পরীক্ষা নেওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিবিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই কেবল পরীক্ষাটি নিতে পারব।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন না হতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যারা এসএসসি পরীক্ষায় পাস করেছে কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলব যে এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবে না।

অনলাইনে শিক্ষা নিতে এবং পাঠদান করাতে শিক্ষক-শিক্ষার্থীদের যাতে ইন্টারনেট খরচ নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে বা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে মোবাইল কম্পানিগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!