স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নতুন করে আরো ৪ জনের শরিরে করোনা শণাক্ত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো ২৫টি নমুনা পরীক্ষায় ৪ জনের কোভিড১৯ পজেটিভ এসেছে।
জানা গেছে শনিবার শাবি ল্যাবে ২৩টি নমুনা পাঠানো হয়। এর আগের আরো দুটি নমুনা ছিল। সব মিলিয়ে ২৫টি নমুনা টেস্ট করে ৪ জনের করোনা শণাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা পজেটিভের সংখ্যা ৭৮৯ জন।