1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

করোনায় আক্রান্ত হলেন বাংলার কিক্রেট কিংবদন্তী মাশরাফি

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২০, ৪.২১ পিএম
  • ৪৫০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকেই লড়ছিলেন মাশরাফি। ক্রিকেটার সত্তার বাইরে নিজের জনপ্রতিনিধি পরিচয়ে নড়াইলকে করোনামুক্ত করার লড়াইয়ে নেমেছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু আজ একটি খবর চমকে দিয়েছে সবাইকে। করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে তাঁর শাশুড়িও করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল পরীক্ষা শেষে আজ ফল এসেছে মাশরাফির।
আজ মাশরাফির এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন মাশরাফির কোভিড পজিটিভ হওয়ার খবরটি। গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যাথা ছিল মাশরাফির। এ ছাড়া আর কোনো উপসর্গ নেই। আপাতত আইসোলেশনে আছেন লড়াইল-২ আসনের সাংসদ। সূত্র জানায়, ঢাকাতেই পরীক্ষা করা হয়েছে বাংলাদেশের সফলতম অধিনায়কের। গতকাল রাতে পরীক্ষা করার পর আজ ফল পেয়েছেন মাশরাফি।
এর আগে গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা রিপার মেয়ে আগামীর করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল। তারাও বর্তমানে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!