হাওর ডেস্ক::
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ বাস্তবায়ন করতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি এম এ আরমানের আহ্বানে ছাতক উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান ও বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি ছাত্র পরিষদ ছাতক উপজেলার সংগ্রামী সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ১৯ জুন শুক্রবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তিনটি করে বৃক্ষ রূপন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইছমত আলী, বীর মুক্তিযোদ্ধা সারুু মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং উত্তর খুরমা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার জনাব নূর উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ মনাফ আলী, শ্রমিকলীগ নেতা মোঃ মর্তুজ আলী, মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এনামুল হক প্রমুখ।