1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কামাল লোহানীকে শেখ রাসেলে স্থানান্তর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৮.২০ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ক‌রোনাভাইরাসে আক্রান্ত প্রবীণ সাংবা‌দিক ও সাংস্কৃ‌তিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয় বলে জানান তার ছেলে সাগর লোহানী।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নমুনা পরীক্ষার ফলাফলে কামাল লোহানীর করোনা পজিটিভ আসে।

সাগর লোহানী বলেন, শুক্রবার আমরা বাবার করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা চালাই, কিন্তু সেখানে সিট না থাকায় বিকেলে বাবাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।

কামাল লোহানী‌কে গত বুধবার (১৭ জুন) সকা‌লে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লে ভ‌র্তির পর তাঁর শারী‌রিক অবস্থার আরো অবনতি হয়েছে। তি‌নি দীর্ঘ দিন থে‌কে বার্ধক্যজ‌নিত নানা সমস্যায় ভুগ‌ছেন। গত মা‌সেও তি‌নি অসুস্থ হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!