1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

সুনামগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বর্ণ লিখন প্রতিযোগিতা

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ৪.১২ পিএম
  • ৭৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে সুনামগঞ্জে বর্ণ লিখন প্রতিযোগিতার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশ শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় দুটি বিভাগে বিজয়ী ৩০জনকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সদস্য কানিজ সুলতানা, বন্ধুসভার উপদেষ্টা রুনা লেইস, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ প্রমুখ।
প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম বিভাগে পুরস্কার পেয়েছে ইমামিম, সারাফ ইবনাত প্রভা, আয়ান, আরিক আকমল গনি ও প্রীতম দাস। দ্বিতীয় বিভাগে অনুজ দাস তনু, জাওয়াদ চৌধুরী সাবিন, ফারহান রহমান, মেহবুবা জালাল নুরী ও অহনা জামান রোদেলা। তৃতীয় বিভাগে পুরস্কার পেয়েছে নাবিলা আহমেদ রাহমা, তাইয়্যিবা জান্নাত জিয়া, সাবরিনা জাহান লিসা, অন্বেষা রায় ও পড়শী দাশ লিখা।
খ গ্রুপে প্রথম বিভাগে পুরস্কার পেয়েছে জয়িতা বনিক মম, ইসরাত জাহান মুন, মৃত্তিকা ত্রিবেদী, মোছা. উম্মে হানী জান্নাত ও নিশাত তাসনিম নিঝুম। দ্বিতীয় বিভাগে ফারজানা আক্তার শিমলা, চৈতি গাঙ্গুলী, অনিদ্য রায় অনিক, সুচিশমিতা রায় জয়া ও সৌহাদ্য রায়। তৃতীয় বিভাগে আফরিন হোসেন সুমাইয়া, রহিমা রহমান, নাবিলা আরমান রাফাত, ফারিহা জান্নাত সাফা ও হামীমা আক্তার
প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেন সুনামগঞ্জ বন্ধুসভার মো. হায়দার আলী, প্রদীপ পাল, রনজিৎ কুমার দে, শফিকুল ইসলাম, অমিত বর্মন, রাজিয়া সুলতানা, আসাদুজ্জামান প্রিয়ম, সাইফ আহমদ খান, তাজকিরা হক তাজিন, অহনা সাওতি দিশা, জাকিরুল হক মান্না, আহমদ শামস অর্ক, সুজন বিশ্বাস, মুক্তা আচার্য, রিতা আচার্য়, জাকের আহমদ, রুবেল পাল, অনিক পাল প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রায় আধঘণ্টা ম্যাজিক প্রদর্শন করেন বন্ধুসভার সুজন বিশ্বাস।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!