1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ২.৪৯ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশে করোনা প্রকোপ শুরু হওয়ার ১০২তম দিনে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে সর্বমোট আক্রান্ত হলেন এক লাখ দুই হাজার ২৯২ জন।
বৃহস্পতিবার বিকালে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে সর্বমোট মারা গেলেন এক হাজার ৩৪৩ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর ওই মাসের শেষ দিকেই দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করে সব কিছু বন্ধ করে দেয় সরকার। যা চলে টানা দুই মাস।
৩১ মে সাধারণ ছুটি শেষ হওয়ার কিছু দিন আগে ঈদ সামনে রেখে বিধিনিষেধ শিথিল করে বিপণিবিতান ও দোকানপাট খুলতে শুরু করার পর বাড়তে থাকে সংক্রমণ।
১ জুন থেকে অফিসের পাশাপাশি গণপরিবহনও চালু হওয়ার পর প্রায় প্রতিদিনই করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত ও এতে মৃত্যুর রেকর্ড হচ্ছে বাংলাদেশে।
এই কয়েক দিনে মৃত্যুও বেড়েছে কয়েক গুণ। বুধবার প্রথমবারের মতো করোনা সংক্রমনের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। এর আগের দিন এই সংখ্যাটা ছিল তিন হাজার আটশ ৬২ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!