1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ভারত ও চীনের সেনাবাহিনীর যুদ্ধকালীন প্রস্তুতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ২.৪২ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর চীনকে উচিত জবাব দিতে মুখিয়ে ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, চীনের সঙ্গে ভারতের ৩৪৮৮ কিলোমিটার বিস্তীর্ণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শীর্ষ স্তরের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় দুই বাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যর পরে সীমান্তে রীতিমত যুদ্ধকালীন প্রস্তুতি চলছে।
শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় বিমান বাহিনী এবং নৌবাহিনীতেও। যে কোনও রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী পরিস্থিতির দিকে সজাগ নজর রেখেছে বলে জানিয়েছে নৌবাহিনী। ভারত মহাসাগরে টহলদারি ও নজরদারি আরও বাড়িয়েছে নৌ বাহিনী।

শুধু ভারত নয়, সীমান্তে সেনা মহড়া বাড়িয়েছে চীনও। বিশেষ করে গালওয়ান উপত্যকা, দৌলত বেগ, দেপসাং, চুসুল এবং পূর্ব লাদাখের অন্যান্য এলাকাতেও নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চীনের চিনের পিপলস লিবারেশন আর্মি। লাদাখের পাশাপাশি অরুণাচলেও যে কোনও রকম পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রেখেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!