1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জগন্নাথপুরে যুক্তরাষ্ট্রপ্রবাসীর উদ্যোগে করোনা দুর্গতদের মধ্যে ২০ লক্ষ টাকা বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২০, ৭.৩৫ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার আব্দুল সোবহান উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, হবিবপুর আশিঘর এলাকার বাসিন্দা শিক্ষানুরাগী ও যুক্তরাষ্ট্র প্রবাসী ছালিম এম সোবহানের উদ্যোগে করোনাদুর্গত অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় জগন্নাথপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের সমন্বয়ে করোনাদুর্গত ১ হাজার ৭শ পরিবারের মাঝে ১৯ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসাইন, প্রবাসীর চাচাতো ভাই সমাজকর্মী মতিউর রহমান প্রমুখ।
সাহায্য প্রদানকারী যুক্তরাজ্য প্রবাসীর চাচাতো ভাই মতিউর রহমান বলেন, মহামারি করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন, খেটে খাওয়া মানুষ, অসহায় ও দরিদ্র ১ হাজার ৮শ ৫০টি পরিবারের মাঝে নগদ ২০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!