1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দেশে একদিনে ১৫২৯৭ জন সুস্থ হওয়ার সুখবর

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২০, ২.৪৯ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বাংলাদেশে করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে মোট সুস্থতার সংখ্যা গতকাল রবিবারের চেয়ে আজ সোমবার অনেক বেশি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল মোট সুস্থতার সংখ্যা বলা হয়েছিল ১৮ হাজার ৭৩০। কিন্তু আজ বলা হয়েছে সংক্রমণ শুরুর পর থেকে মোট ৩৪ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন। গতকালের মোট সুস্থতার সংখ্যার সাথে একদিনে ১৫ হাজার ২৯৭ বেশি যোগ হয়েছেন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ। গতকাল এই হার ছিল ২১ দশমিক ৪০ শতাংশ।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গতকালের চেয়ে আজ সুস্থতার হার বেশি দেখানো হয়েছে কারণ হাসপাতালে ছাড়াও যারা বাড়িতে থেকে লক্ষণ উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তাদের নামও আজ তালিকায় আইইডিসিআর যোগ করেছে। গতকাল পর্যন্ত সুস্থ ছিলেন ১৮ হাজার ৭৩০ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। আগের দিন মারা গিয়েছিলেন ৩২ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২০৯ জন।

শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৩৪ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ কম।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৪২ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিল ৩ হাজার ১৪১ জন।

নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২১ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৬৫ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ০৪ শতাংশ কম।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৯০ হাজার ৬১৯ জন রোগী রয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!