1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে নতুন করোনা পজিটিভ ১৭ জন, মোট আক্রান্ত ১৯১ জন

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২০, ৬.৪৫ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নতুনভাবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১৭ জন। মঙ্গলবার রাতে শাবিপ্রবির ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ১৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। নতুন আক্রান্ত পৌর এলাকার ৮ জন ও বিভিন্ন ইউনিয়নের ৯ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে পৌর শহরের বাগবাড়ী এলাকার ৩ জন, মন্ডলীভোগ এলাকার ২ জন, দক্ষিন বাগবাড়ী এলাকার ১ জন, তাতিকোনা এলাকার ১ জন ও নোয়ারাই এলাকার ১ জন রয়েছেন। পৌর এলাকা ছাড়া উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের ১ জন, দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ১ জন, মঈনপুর গ্রামের ১ জন, কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের ১ জন, জাউয়া বাজার ইউনিয়নের তারচৌকা গ্রামের ৩ জন, দেবেরগাঁও গ্রামের ২ জন রয়েছেন। এ নিয়ে ছাতকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে। উপজেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে এখানে করোনার বিস্তৃতি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নতুনভাবে আক্রান্ত হচ্ছেন লোকজন। কাজেই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!