1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৭.৩৩ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, তাহিরপুর:
মাধ্যমিক স্কুলে পড়–য়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ শিক্ষার্থীর মধ্যে সুনামগঞ্জের তাহিরপুরে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের অধীন ২০১৯-২০২০ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্রগ্রাম ব্যাতিত) শীর্ষক কর্মসুচীর আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃক্তি, শিক্ষা, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া, সাংস্কৃতিক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে টেকেরঘাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বিজেন ব্যানার্জী প্রধান আলোচকের বক্তব্য রাখেন।,
নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, তাদের অবিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,জনপ্রতিনিধি, জেলা ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস নৃ-গোষ্ঠী শিক্ষার্থী অবিভাবক এন্ড্রো সলোমার, রুপম রাকসাম, পূলক আজিম, শিক্ষার্থী তিলোক্তমা দিব্রা,পূর্ণিমা মারাক,সৌরভ দ্রিবা প্রমুখ।,
সভাশেষে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী মাধ্যমিক স্কুলে যাতায়াত সুবিধার্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেন।
পরববর্তীতে ¯œাতকে পড়–য়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ২১ শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৪ হাজার,উচ্চ মাধ্যমিকে পড়–য়া ২২ শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার, মাধ্যমিক স্কুলে পড়–য়া ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে ২৫০০ টাকা, ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে পড়–য়া ২০০ শিক্ষার্থীর প্রত্যেককে খাতা, কলম, রং পেন্সিল, বিশুদ্ধ পানি সংরক্ষণের বোতল ,রেইনকোটসহ বিভিণœ প্রকার শিক্ষা উপকরণ এবং নৃ-গোষ্ঠী ৯টি গ্রামের ৯টি সংগঠনের প্রত্যেক সদস্যদের মধ্যে জার্সি,৯টি ফুটবল,সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অধীনে এ উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশী সুবিধাবঞ্চিত ১০ পরিবারের জন্য ২ লাখ ২০ হাজার নির্মাণ ব্যায় সাপেক্ষে এ কর্মসুচীর আওতায় খুব দ্রুত সময়ের মধ্যে নতুন বসতঘর নির্মাণ করে দেয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!