1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দেশে করোনায় মিনিটে সংক্রমিত ৩, ঘণ্টায় মৃত্যু ২ জনের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৬.৩১ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এবং এতে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৫ জুন সকাল ৮টা থেকে আজ ১৬ জুন সকাল ৮টা পর্যন্ত রাজধানীসহ সারাদেশের ৬১টি ল্যাবরেটরিতে রেকর্ডসংখ্যক ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাও হয়েছে রেকর্ডসংখ্যক ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নমুনা পরীক্ষায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬২ জন, মৃত্যু হয়েছে ৫৩ জনের।
এতে গত ২৪ ঘণ্টায় এ রোগী শনাক্ত এবং মৃত্যুর সংখ্যাই এখন পর্যন্ত সর্বোচ্চ।

দু’টি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, গতদিনে প্রতি মিনিটে তিনজন শনাক্ত হয়েছে এবং প্রতি ঘণ্টায় দুজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।

তিনি জানান, নতুন শনাক্তকৃতদের নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। রোগী শনাক্ত করতে দেশে মোট পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে যারা মারা গেছেন, তাদের নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!