1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সার্ক চেম্বারের কার্যনির্বাহী সদস্য হলেন সুনামগঞ্জের চপল ও সজীব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৮.৩২ এএম
  • ৫৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দক্ষিণ এশিয়ার সার্কভূক্ত দেশগুলোর শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ও প্রভাবশালী অর্থনৈতিক ফোরাম ‘সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’ এর কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জের দুই কৃতী ব্যবসায়ী। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খায়রুল হুদা চপল এবং এফবিসিসিআইয়ের পরিচালক ও ইউরো প্রেট্রো প্রোডাক্টের পরিচালক এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট সজীব রঞ্জন দাস ২০২০-২০২১ বছরের জন্য সার্ক চেম্বারের কার্যনির্বাহী কমিটির মর্যাদাপূর্ণ সদস্য পদে মনোনীত হয়েছেন।
গত ১৫ জুন সার্ক চেম্বার অফ কমার্স এন্ড এন্ডাস্ট্রির একটিং সেক্রেটারি জেনারেল জুলফিকার ভাট খায়রুল হুদা চপল ও সজীব রঞ্জন দাসকে নির্বাহী কমিটির সদস্য পদে মনোনয়ন করে পত্র প্রদান করে তাদেরকে অভিনন্দন জানান।
এদিকে সুনামগঞ্জের দুই শীর্ষ ব্যবসায়ী দক্ষিণ এশিয়ার প্রভাবশালী ব্যবসায়ী সংগঠনের নির্বাহী সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের ব্যবসায়ী ও সুধীজন।
এদিকে সার্ক চেম্বারের সদস্য মনোনীত হওয়ায় এফবিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খায়রুল হুদা চপল ও সজীব রঞ্জন দাস। তারা সততা ও নিষ্টার স্বার্থে দেশের স্বার্থ রক্ষা করে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!