1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে রেড জোন অবরুদ্ধ, সীমিত পরিসরে খোলা থাকবে গ্রিন ও ইয়োলো জোন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৮.১৩ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পুরো উপজেলাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। যেসব এলাকা রেড জোনে নেওয়া হয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী এসব এলাকা অবরুদ্ধ করা হবে এবং গ্রীন ও ইয়োলো জোনে সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জনসংখ্যা ভিত্তিক সংক্রমণের হার দেখে ছাতক পৌরসভাসহ তিনটি ইউনিয়নে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোনের আওতাভুক্ত ইউনিয়ন গুলো হলো কালারুকা, জাউয়াবাজার ও নোয়ারাই ইউনিয়ন। ইয়োলো জোনে আছে ইসলামপুর, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ইউনিয়ন। গ্রীন জোনে আছে ছাতক সদর, চরমহল্লা, দোলারবাজার ও ভাতগাঁও ইউনিয়ন। ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইওয়ে ব্যাতীত সকল যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ধরনের অফিস ও দোকানপাট বন্ধ রাখার জন্য বলা হয়েছে। শুধুমাত্র ঔষধের দোকান ব্যাতীত মুদি দোকান এবং কাচা বাজার বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। ইউএনও জানান এ নিষেধাজ্ঞা মংঙ্গলবার থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞা চলাকালে কেউ তার নিজস্ব কর্মস্থল ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!