1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.৪২ পিএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সর্বোচ্চ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ‘সুনামগঞ্জ সরকারি কলেজ’র ৭৫ বছর উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার রাত ৮টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
২০১৮ সালে অনুষ্ঠিতব্য উদযাপন অনুষ্টানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আরো বেশি করে সম্পৃক্ত করতে আগামী ১৬ মার্চ শহীদ জগৎজ্যোতি কার্যালয়ে মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়েছে। পমতবিনিময় সভায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য ২০১৮ সনে জেলার উচ্চশিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান ‘সুনামগঞ্জ সরকারি কলেজ’ ৭৫ বছর পা রাখবে।
মতবিনিময় সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, লেখক সুখেন্দু সেন হারু, রনজিত কুমার দাস, অ্যাডভোকেট পীর মতিউর রহমান, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট সাহারুল ইসলাম, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট কল্লোল তালুকদার, সংস্কৃতিকর্মী হিরন্ময় রায়, শওকত আলী, সাংবাদিক খলিল রহমান, সাংবাদিক শামস শামীম, অ্যাডভোকেট বুরহান উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রায়হান জুয়েল প্রমুখ।
উদযাপন অনুষ্ঠান সফলের লক্ষ্যে প্রতি মাসে জগৎজ্যোতি পাঠাগারে মতবিনিময়সভার সিদ্ধান্ত হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!