ছাতক প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজান আহমেদ (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখে এ ঘটনাটি ঘটে।
মিজান আহমদ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়েনের পীরপুর দক্ষিণ পাড়ার মরহুম আহসানুর রহমান মোল্লার একমাত্র ছেলে। এতে এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।
সূত্র জানায়, বিশ্বনাথ থেকে নিজ বাড়ি যাওয়ার পথে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় মিজান আহমদ। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে পিকআপ ভ্যানটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান।