1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে একদিনে রেকর্ড ৯২ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জুন, ২০২০, ১১.৩৪ পিএম
  • ৫১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার নতুন রেকর্ড হিসেবে একদিনে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৫ জনে।
শনিবার ঢাকা ও সিলেটের ল্যাবে পৃথকভাবে ২৮২ ও ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৯২ জনের নমুনায় করোনা পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, সিলেটে নমুনা জট থাকায় সিলেট বিভাগের বেশকিছু নমুনা ঢাকায় প্রেরণ করা হলে সেখান থেকে সুনামগঞ্জের ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়। অপরদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ২০৩টি নমুনা পরীক্ষা করা হলে সেখান থেকে ৬১ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৪ জন, ছাতক উপজেলায় ৩০ জন, তাহিরপুর উপজেলায় ২ জন, জামালগঞ্জ উপজেলায় ১৮ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ২ জন এবং শাল্লা উপজেলার একজন রয়েছেন।
অন্যদিকে, সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী গেল ২৪ ঘণ্টা আগেও ছিল ৪৩৩ জনে। ২৪ ঘণ্টার ব্যবধানে তা ৫২৫ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তের সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার একই পরিবারের ৭ জন রয়েছেন। ওই পরিবারের এক ব্যক্তি প্রথমে করোনা আক্রান্ত হন। পরবর্তীতে অন্যরা আক্রান্ত হয়েছেন বলে জানাগেছে। এছাড়া শহরের আরপিননগর এলাকা আরও একটি পরিবারের ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০০ জন এবং মারা গেছেন ৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, আজকে (শনিবার) সুনামগঞ্জে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের প্রত্যেকেই তাদের বাড়িতে আইসোলেশনে রাখা হবে, যদি না তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। এছাড়া তাদের সংস্পর্শে যাওয়া সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!