1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

অসহায়ের পাশে আমরা: সহায়তা পেল আরো ১৩০ পরিবার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জুন, ২০২০, ৫.৩২ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে আজ ১১জুন বৃহস্পতিবার করোনা পরিস্থিতিতে বিপাকেপড়া শ্রমজীবী ও অসচ্ছল ১৩০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ১০জন কলেজ, বিশ্ববিদ্যালপড়ুুয়া শিক্ষার্থীকে ২০০০টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এসব খাদ্যসামগ্রী ও শিক্ষার্থীদের সহায়তা প্রদানের অর্থ দিয়েছেন কানাডার টরোন্টস্থ সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সদস্যরা। অসহায়ের পাশে আমরা সংগঠনের পক্ষ থেকে এ নিয়ে ১৪৬৩টি পরিবারকে সহায়তা দেওয়া হলো। করোনা পরিস্থিতিতে সৃষ্ট এই সংকটে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সঙ্গে যুক্ত সবাই স্বেচ্ছাসেবী। গত ৩০ মার্চ থেকে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। যে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন, অর্থ সহায়তা দিতে পারেন। অর্থ প্রদানের জন্য বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪

সহায়তা বিতরণ প্রক্রিয়া:
যে এলাকায় সহায়তা বিতরণ করা হয় প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। এরপর যাদের সহায়তা দেওয়া হবে তাদের কাছাকাছি কোনো দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। পরে সেখান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তি নিজে এসব পণ্য বুঝে নেন। দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় কোনো ছবি তোলা হয় না।
প্রয়োজনে যোগাযোগ:
অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু (০১৭১৫-২৯৪৯৪৪), অ্যাডভোকেট সালেহ আহমদ (০১৭১৬-২৯৫৮৫০), সাংবাদিক পঙ্কজ কান্তি দে (০১৭১৮-৩৪৫৯৭৫), সাংবাদিক-আইনজীবী খলিল রহমান (০১৭১৫-৪০৯৫৫১), ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী (০১৭১১-৯৫৫১৮৯), সাংবাদিক বিজন সেন রায় (০১৭২৮-৩৭৫৯৯৬), ক্রীড়া সংগঠক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী (০১৭১৫-০৪৫৯৫০), অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (০১৭১৬-৪৬৬৯৬৬), শিক্ষক-সমাজকর্মী কানিজ সুলতানা (০১৭১২-২৫৮৮২৪), অ্যাডভোকেট নাজনীন বেগম (০১৬৭৭-৫৫০৬৩৭), অ্যাডভোকেট এনাম আহমেদ (০১৭২৬-৮৯৯৯২৯), অ্যাডভোকেট এস এম মাহবুবুল হাসান শাহীন (০১৭১৬-১০৭৯৭৪), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম (০১৭১২-৫৬৫৬১৪), লেখক-সাংবাদিক শামস শামীম (০১৭১২-৩২৯৯৯৭), সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল (০১৭১৮-০৬০৯০৩), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী মো. রাজু আহমেদ (০১৭০৬-৪০০৫৬৫)। নামের তালিকা জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!