1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

৩২ লাখ শিক্ষার্থী পাবে উপবৃত্তি ও মেধাবৃত্তি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৮.৫৭ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আগামী অর্থবছরে ২৪ লাখ ৩০ হাজার শিক্ষার্থী উপবৃত্তি এবং সাত লাখ ৮৭ মেধাবৃত্তি পাবে। দুই খাতে প্রায় ৩২ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, শিক্ষার সুযোগবঞ্চিত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আমরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছিলাম। এ ট্রাস্ট থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে টিউশন ফি’র অর্থ প্রদান করা হচ্ছে।

এছাড়া ২০২০-২০২১ অর্থবছরে মাধ্যমিক স্তরে পাঁচ লাখ ৫৭ হাজার ছাত্র, ১০ লাখ ৯৫ হাজার ছাত্রী, উচ্চ মাধ্যমিক স্তরে এক লাখ ১৬ হাজার ছাত্র, চার লাখ ৬২ হাজার ছাত্রী এবং ডিগ্রি স্তরে ৫০ হাজার ছাত্র ও দেড় লাখ ছাত্রীকে উপবৃত্তি দেয়া হবে বলেও জানান তিনি ।

অর্থমন্ত্রী আরও বলেন, পাশাপাশি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ছয় লাখ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী ২০২০-২০২১ অর্থবছরে আরও এক লাখ ৮৭ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া সৃজনশীল মেধা অন্বেষণ কার্যক্রম আয়োজনের মাধ্যমে সেরা প্রতিভাবানদের স্বীকৃতি দেয়ার ধারাও আমরা অব্যাহত রেখেছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!