1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে আরো ৪৬ জনের করোনা শণাক্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ১০.০৯ এএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৯৬ জনে দাঁড়াল। আজ বুধবার (১০ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
জানা গেছে, শনাক্তদের মধ্যে ছাতক উপজেলার ১৯ জন, দোয়ারাবাজার উপজেলয়ার ৯ জন, জামালগঞ্জ উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬ জন, সদর উপজেলার ২ জন ও দিরাই উপজেলার একজন।
আজ বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫০ জন। রাতে নতুন ৪৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৩৯৬ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৮৩৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৭৯ জন, সুনামগঞ্জে ৩৯৬ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন রয়েছেন।
এ জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন আর সুস্থ হয়েছেন ৮৭ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!