1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

ঘাগটিয়া স্কুলের সম্পদ আত্নসাত ও ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম: ডিসি বরাবর আবেদন

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুন, ২০২০, ১০.১১ পিএম
  • ৪৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন নিলামে না দিয়ে বিক্রি করে দেওয়া, সরকারি প্রজ্ঞাপন না মেনে ম্যানেজিং কমিটি গঠন এবং অভিভাবকদের বিরুদ্ধে অশালীন আচরণসহ নানা অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে গ্রামবাসী এই অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম মাখনি মাহিন ছোট ঘাগটিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও দফতরি মিলে সম্প্রতি স্কুলের পুরাতন ভবনের টিন, রড, দরোজা, জানালাসহ মূল্যবান জিনিষপত্র নিলামে না তুলে নিজেরা নিয়ে গেছেন। তাছাড়া তারা স্কুলের দুটি বড় বৃক্ষও কেটে নিয়েছেন। এ বিষয়ে অভিভাবকরা কথা বললে প্রধান শিক্ষক তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন। অভিযোগে এলাকাবাসী আরো উল্লেখ করেন, সরকারি নিয়ম না মেনে প্রধান শিক্ষক কয়েক মাস আগে সভাপতি ও দুইজন বিদ্যুৎসাহী নিয়েছেন নিজের পছন্দ মতো। প্রজ্ঞাপন অনুযায়ী বিএ পাশ সভাপতি ও এসএসসি পাশ বিদ্যুৎসাহী সদস্য নেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক সরকারি আইন ভঙ্গ করে এসএসসি পাশ সভাপতি ও ৭ম শ্রেণি পাশ বিদ্যুৎসাহী সদস্য নিয়েছেন। সরকারি আইন ভঙ্গ ও সরকারি সম্পত্তি আতœসাতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবরে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম মাখনি মাহিন বলেন, অভিযোগটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!