1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে করোনা রোগের চিকিৎসা শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৪.৫২ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটে বিভাগের করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করেছে সিলেটের আখালিয়াস্থ বেসরকারি হসপিটাল মাউন্ট এডোরা হসপিটাল। সোমবার (৮ জুন) থেকে তারা এ সেবা দিচ্ছে। তবে সেবার হার অত্যধিক বলে অভিযোগ ওঠেছে। বর্তমানে সোমবার থেকে আজ পর্যন্ত ৫ জন করোনা উপসর্গ দেখা দেওয়া রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, সোমবার সকাল থেকে মাউন্ট এডোরা হসপিটালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসাসেবা শুরু হয়েছে। প্রথম ধাপে হাসপাতালটি ৪০টি বেড নিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান শুরু করেছে। করোনাক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ ইউনিট গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায়ই করোনা রোগীদের দিতে শুরু করেছে চিকিৎসাসেবা।
এ বিষয়ে হাসপাতালটির করোনা ওয়ার্ডের সমন্বয়ক ফজলে রাব্বি আজ মঙ্গলবার (৯ জুন) জানান, হাসপাতালটিতে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। এ ওয়ার্ডে ৪০টি বেড রয়েছে। এছাড়াও গুরুতর রোগীদের জন্য আলাদা ৪ বেডের আইসিইউ ইউনিট রাখা হয়েছে।
তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত ৫জন রোগী ভর্তি হয়েছেন। তবে এদের শরীরে করোনার উপসর্গ থাকলেও এখন পর্যন্ত কেউ পজেটিভ শনাক্ত হননি। তাদের নমুণা সংগ্রহ করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

(তথ্যসূত্র সিলেটভিউ)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!