1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাতকে লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানার শ্রমিকদের বেতন বন্ধের অভিযোগ ওঠেছে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৩.০২ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
ছাতকে লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানার ঠিকাদার কর্তৃক নিয়োজিত প্রায় ৫শতাধিক শ্রমিকের বেতন বন্ধের অভিযোগ ওঠেছে। দুই মাস ধরে বেতন বন্ধ থাকার কারনে এসব শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সম্প্রতি সিলেটের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপ-মহাপরিদর্শক কার্যালয় বরাবরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই অভিযোগ করেন ছাতক উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়ন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিস্পত্তির জন্য সিলেট পরিদর্শন অধিদপ্তরে বৈঠক ডাকা হয়। কিন্তু ঠিকাদারগণ ওই বৈঠকে উপস্থিত হননি। ফলে অধিদপ্তর থেকে শ্রমিকদের আদালতে শরনাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হয়। সিলেটের আঞ্চলিক শ্রম অদিপ্তরের উপ-পরিচালক কাজী শহিদুল ইসলাম বলেন, দেশের প্রচলিত শ্রম আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ঠিকাদারগন শ্রমিকদের নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!