1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে করোনার বিস্তার: গোবিন্দগঞ্জ-জাউয়া হাইওয়ে ছাড়া যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৯.২৮ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নতুন করে আরও ২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জাউয়া এলাকার ১৫ জন ও পৌর শহরে ৬ জন রয়েছেন। সোমবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরিক্ষা শেষে পাঠানো রিপোর্ট অনুযায়ী ২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে পৌর শহরের মন্ডলীভোগ ৩ জন, বাগবাড়ী ১ জন, তাতিকোনা ১ জন ও চরেরবন্দ এলাকার ১ জন রয়েছেন। উপজেলার জাউয়া ইউনিয়নের আক্রান্তদের মধ্যে জাউয়া গ্রামের ১১ জন, খিদ্রাকাপন ১ জন ও রাউলি গ্রামের ৩ জন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। উপজেলা থেকে এ পর্যন্ত নমুনা প্রেরন করা হয়েছে ৮৫৫ জনের। রিপোর্ট পাওয়া গেছে ৬৯৪ জনের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। সুস্থ হয়েছেন ৬ জন, মৃত্যুবরণ করেছেন ৩ জন ও আইসোলেশনে রয়েছেন ৬৪ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির জানান, জাউয়া ও গোবিন্দগঞ্জ ইউনিয়নে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এখানের হাইওয়ে ছাড়া সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!