1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ শহরে কুকুর আতঙ্ক: গত দুই দিনে অন্তত ২০ জনকে কামড়িয়েছে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৯.২১ এএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরে পাগলা কুকুর আতঙ্ক দেখা দিয়েছে। গত দুইদিনে অন্তত ২০জনকে কামড়িয়েছে পাগলা কুকুর। সোমবার ও মঙ্গলবার ১৪জন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে কুকুরের উৎপাতে নাগরিকরা কুকুর নিধন অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে গত সোমবার কাজীর পয়েন্ট, বিহারি পয়েন্ট, হোসেন বখত চত্বর, হাছননগরসহ বিভিন্ন এলাকার অন্তত ২০জনকে কামড়িয়েছে পাগলা কুকুর। এর মধ্যে আজ মঙ্গলবার পর্যন্ত ১৪জন আক্রান্ত ব্যক্তি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে কুকুর আতঙ্কের কারণে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক মানুষ নিয়ে বিপাকে আছেন পরিবারের লোকজন।
রাস্তায় বেরুলেই শহরের বিভিন্ন পাড়ায় পাগলা কুকুরের উপস্থিতি দেখা যাচ্ছে। কখন কাকে কামড়ে দেয় এই ভীতি নিয়ে চলাচল করছেন নাগরিকরা।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, সোমবার ১৩জন এবং আজ আরেকজন কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে কুকুরের ভ্যাক্সিনের কমতি নেই। তবে সাথে সাথেই ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!