1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ ও সিলেটে আক্রান্ত ৭০ জন

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২০, ১.২৬ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সুনামগঞ্জ ও সিলেটে রবিবার দুই চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মীসহ আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ৩৬ জন ও সুনামগঞ্জ জেলায় ৩৪ জন রয়েছেন। রবিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ১৮৭টি নমুনা পরীক্ষা করা হলে ৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বেশি। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৩ জনে। আর মারা গেছেন ২৫ জন। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জের ১১ জন, বিয়ানীবাজারের ৪ জন এবং ওসমানীনগর উপজেলার ১ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, রবিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৩৪ টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুনামগঞ্জে ৩০৪ জনের করোনা শনাক্ত হলো। জেলায় করোনায় মারা গেছেন তিনজন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!