1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

কামরানের শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে ঢাকায়

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২০, ৬.৩৫ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

জানা গেছে, তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাকে ঢাকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ রবিবার (০৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

বদরউদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আজকেই তাকে সিলেট থেকে ঢাকায় নেওয়া হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে কামরানের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে গত ২৭ মে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত হন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!