1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ধর্মপাশায় বিনামূল্যে দুস্থদের মধ্যে সোলার বিতরণ করলেন এমপি রতন

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২০, ৫.০৩ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
সামাজিক দূরত্ব বজায় রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বিনামুল্যে সোলার বিতরণ করেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শনিবার দুপুরে উপজেলা জয়শ্রী ইউনিয়ন মাঠে সোলার বিতরণ করা হয়। আয়োজনে জয়শ্রী ইউনিয়ন পরিষদ ও সহযোগীতায় দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ২০১৯-২০২০ অর্থ বছরের নির্বাচনী এলাকা ভিত্তিক কাবিটা ও টি আর প্রকল্পের বিনামুল্য ২ টি প্রতিষ্টান সহ ৪৭টি অসহায় পরিবারের মাঝে বিনামুল্য সোলার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আজাহারুল ইসলাম দিদার, জয়শ্রী ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন – স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিত লাল মুন প্রমূখ।
এমপি রতন বলেন- গ্রামের মানুষ আলো থেকে বঞ্চিত থাকেনী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ঘরে বিদ্যুৎতের আলোয় আলোকিত করেছেন। হাওরে বিভিন্ন উন্নয়ন সাধিত হচ্ছে। করোনায় আক্রান্তে দেশ যখন দিশে হারা প্রধানমমন্ত্রী সাধারণ মানুষের জন্য ত্রাণ সামগ্রী নগদ অর্থ বিতরণ করেছেন। নিজে বাচুন, পরিবারকে বাচান, দেশ কে বাচান, সামাজিক দুরত্ব বজায় রাখুন। জয় বাংলা, জয় হোক শেখ হাসিনার, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের, আল্লাহু হাফেজ, প্রধান অতিথি হিসেবে একথা বলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!