1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে বস্তা বদলে সরকারি চাল পাচারকালে বিএনপি নেতার ভাই আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২০, ৯.১৬ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে রাতের আঁধারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা পাল্টিয়ে চটের বস্তায় সরকারি চাল ভরে অন্যত্র পাচারকালে হাতেনাতে ধরেছেন উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, শুক্রবার রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) এর ডিলার চরহল্লা ইউনিয়ন বিএনপি নেতা শামসুদ্দিন এর গোদাম থেকে বস্তাবদল করে পিক-আপ ভ্যানে তুলার সময় অভিযান চালান ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।

এসময় বস্তাবদল করা ৬০ বস্তা চাল ও ৯৯টি খালি বস্তাসহ ডিলারের ভাই গিয়াস উদ্দিন নামের একজনকে আটক করা হয়।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির ঘটনার সত্যতা স্বীকার করে পিকআপ ও আটকৃতদের ছাতক থানায় পাঠানো হয়েছে বলে জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!