1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে এমপি পীর মিসবাহর উদ্যোহে করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২০, ৮.৫০ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর ব্যক্তিগত উদ্যোগে সুনামগঞ্জ সদর হাসপাতালে করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও বেসরকারি উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আরেকটি নমুনা সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ দুটি নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করেন। এখন থেকে এই দুটি বুথে বিনামূল্যে করোনা উপসর্গের নমুনা সংগ্রহ করা হবে।
করোনা নমুনা সংগ্রহ বুথ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৌমিত্র চক্রবর্তী, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আমার ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সদর হাসপাতালে করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করে দিয়েছি। তাছাড়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে একটি বেসরকারি সংস্থার সৌজন্যে আরেকটি করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করে দিয়েছি। আগামী রবিবার আমার নির্বাচনী এলাকা বিশ্বম্ভরপুর হাসপাতালেও আরেকটি নমুনা বুথ স্থাপন করা হবে। এমপি পীর মিসবাহ এই সময়ে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!